

নিউজ ডেক্সঃ ২০২৪ বিজেপিকে রুখতে তৃনমূল এবং APP -এর নেতৃত্বেই লড়তে হবে কংগ্রেসকে! কার্যত স্বীকার করে নিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা পি চিদাম্বরম। এই মুহূর্তে দলের যা পরিস্থিতি তাতে কংগ্রেসকে আপস করতেই হবে। বিজেপিকে রুখতে বাংলায় তৃণমূল এবং পাঞ্জাবে আম আদমি পার্টির মতো দলগুলির নেতৃত্ব মেনে নিতে হবে কংগ্রেসকে।
আরো পড়ুন- রং খেলে ত্বক আর চুলের একেবারে দফারফা? জেনে নিন টিপস
চিদম্বরমের বক্তব্য, কংগ্রেস ২০২৪ লোকসভার (2024 Lok Sabha Election) লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে, বিজেপিকে হারাতে কংগ্রেসকে আপস করতে হবে। শুধু কংগ্রেসকে নয়, সব দলকেই আপস করতে হবে। প্রাক্তন অর্থমন্ত্রী বলছেন, “কংগ্রেসের মতো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal) আপস করতে হবে। লড়াইটা হবে রাজ্য ধরে ধরে। বাংলায় আমাদের লড়তে হবে তৃণমূলের নেতৃত্বে। পাঞ্জাবে আমাদের লড়তে হবে আম আদমি পার্টির নেতৃত্বে। বিজেপির বিরুদ্ধে রাজ্য ধরে ধরে লড়াই করলেই তাঁদের হারানো সম্ভব।”
আরো পড়ুন- কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলে বাড়ি ফাঁকা করে দেওয়া হবে! ঘোষণা সিআরপিএফের
কংগ্রেসের বিক্ষুব্ধ G-23 গোষ্ঠী এখনও রীতিমতো বিদ্রোহী। মাত্র একদিনের ব্যবধানে দু’ বার বৈঠক করে ফেলেছেন বিদ্রোহীরা। দলের হাইকম্যান্ড সংস্কৃতি তথা গান্ধীদের নেতৃত্ব নিয়ে যে তাঁদের তীব্র আপত্তি রয়েছে, সেটা গত দুদিনে স্পষ্টও করে দিয়েছেন জি-২৩ নেতারা। তাঁদের সাফ বক্তব্য, দলের এই হালের দায়বদ্ধতা কেউ এড়িয়ে যেতে পারে না। চিদম্বরম এই বিক্ষুব্ধদের তালিকায় না থাকলেও দায়বদ্ধতার কথা বলছেন তিনিও। বর্ষীয়ান কংগ্রেস নেতার বক্তব্য, “কেউ দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে না। হারের দায় গান্ধীরা স্বীকার করেছেন। একই সঙ্গে আমাদেরও স্বীকার করতে হবে। এই হারের জন্য আমরাও দায়ী। গোয়ায় হারের জন্য আমিও দায়ী।”
চিদম্বরম স্বীকার করে নিয়েছেন, দলের সাংগঠনিক অবস্থা সঙ্গীন এবং এখন প্রয়োজন পুরোপুরি নতুন করে দলকে গড়ে তোলা। প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, “বহু জায়গায় কংগ্রেসের কোনও সংগঠনই নেই। গোয়ায় গিয়ে আমি দেখেছি শুধু খাতায়-কলমে ব্লক কমিটি ছিল। সব ভেঙে নতুন করে সংগঠন গড়তে হয়েছে। কপিল সিব্বল (Kapil Sibbal), গুলাম নবি আজাদও এই সাংগঠনিক দুর্বলতার কথাই বলছেন। আমিও সাংগঠনিক দুর্বলতার কথাই বলছি। বিক্ষুব্ধদের বলব, দল ভেঙে দেবেন না। নিজের নিজের এলাকায় ফিরে গিয়ে সংগঠন গড়ে তোলার চেষ্টা করুন।”

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার