কাঁচরাপাড়ার পর এবার হালিশহরেও রাজনৈতিক অস্থিরতার বড় ছবি সামনে এল। একযোগে ১৬ জন কাউন্সিলরের গণইস্তফায় কার্যত চাপে পড়ল শাসক শিবির। বুধবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে এই ইস্তফার কথা প্রকাশ্যে আনেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। পদত্যাগীদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা কাউন্সিলরও। তবে এই গণইস্তফায় সামিল হননি হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ।
কাঁচরাপাড়ার পর হালিশহর পৌরসভাতেও এমন বড়সড় ভাঙনের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। হঠাৎ করে এতজন কাউন্সিলরের পদত্যাগে প্রশাসনিক অন্দরে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই বিরোধীদের তরফে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যদিও বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, এই ইস্তফার প্রভাব সাধারণ মানুষের পরিষেবায় পড়বে না। তাঁর কথায়, পৌরসভার সমস্ত পরিষেবা আগের মতোই স্বাভাবিকভাবে চলবে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর থেকেই দলের অন্দরে অসন্তোষ বাড়ছিল। দীর্ঘদিনের সেই ক্ষোভই এবার প্রকাশ্যে বিস্ফোরিত হয়েছে বলেই মনে করা হচ্ছে। কাঁচরাপাড়ার পর হালিশহরেও গণইস্তফার ঘটনায় জেলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”