মালদাঃ নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার। মালদার (Malda) ইংলিশ বাজারের আম বাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। গত সোমবার বাড়ির কাছে ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী। সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সনু কেশরী নামে এক যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাতে মালদা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে আম বাজার এলাকা থেকে গলাকাটা দেহ উদ্ধার হয় ওই নাবালিকা ছাত্রীর। দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে উদ্ধার হয় নাবালিকার কাটা মুন্ডু। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তর বালুচর এলাকার বাসিন্দারা। আজ সকালে অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির জিনিসপত্রে। অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তুলে সোচ্চার হোন স্থানীয় বাসিন্দারা। তবে ওই নাবালিকাকে কী কারণে অপহরণ করেছিল ওই যুবক, কেনই বা নৃশংসভাবে গলা কেটে খুন করা হল তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
আজ, বৃহস্পতিবার নাবালিকা ছাত্রীর দেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এদিকে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। এদিকে ফোয়ারা মোড়ে এলাকাবাসী আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ আছে ফোয়ারা মোড়ে। বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও জমায়েত হয়েছেন ফোয়ারা মোড়ে।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা