দিল্লিতে ফের নারকীয় ঘটনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে রাতে উত্তর-পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, তরুণী একটি প্রাইভেট বাসে ওঠার পর বাসের চালক ও কন্ডাক্টর তাঁকে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে কোনওভাবে সেখান থেকে বেরিয়ে এসে তরুণী পুলিশের দ্বারস্থ হন।
তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বাসের তথ্য খতিয়ে দেখে অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের সরব হয়েছে বিভিন্ন মহল। ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের স্মৃতি উসকে দিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এত কড়া আইন থাকা সত্ত্বেও কেন বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনায় ব্যবহৃত বাসটিকেও আটক করেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”