বাংলাহান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে উত্তপ্ত সুন্দরবনের গোসাবা, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার অভিযোগ পদ্মশিবিরের। ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দোলের দিন গোসাবা ব্লকের কুমিরমারিতে বুবাই মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বন্দুকের বাঁট দিয়ে মেরে বুবাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
আরো পড়ুন- কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে, মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের, সরগরম দিল্লি

তৃণমূলের অভিযোগ, ছোট মোল্লাখালি অঞ্চলে তৃণমূলের সভাপতি অঙ্কন মণ্ডলকে খুনের চক্রান্ত করে হামলা চালিয়েছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সুন্দরবন কোস্টাল থানায় বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপ।
বিজেপির অভিযোগ, দোলের দিন, সোমবার বিকেলে বিজেপি কর্মীরা এলাকায় পতাকা, পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন গিয়ে তাঁদের উপর হামলা করে। তৃণমূলের মারে দুই বিজেপি কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার