

দেশজুড়ে চলছে লকডাউন আর এই লকডাউনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে মদের চোরাচালান। পয়সা দিলেই তিনগুণ দামে পাওয়া যাচ্ছে মদ। রীতিমতো দিনের আলোয় সরকারি অনুমোদন প্রাপ্ত দোকান থেকে এই চোরাচালান চলছে বলে অভিযোগ। আর সেই খবর জানাজানি হতেই রুখে দাঁড়াল গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বালিঘাই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এগরা কাঁথি রাজ্য সড়কের বালিঘাই বাস স্ট্যান্ড থেকে কিছু দূরে অবস্থিত সরকারি অনুদানপ্রাপ্ত একটি বিলাতি মদের দোকান থেকে তিনগুণ দামে এই বিলেতি মদের চোরাচালান চলছে। লকডাউনকে উপেক্ষা করেই এই মদ পাচার হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয়রা জানান সোমবার সকালে একটি মারুতি ও কয়েকটি মোটরবাইক করে প্রায় কুড়ি পেটি বিলেতি মদ চোরা পথে পাচার হচ্ছিল আর এই খবর পেয়েই মারুতি গাড়ি এবং বাইক দুটিকে ধাওয়া করেন গ্রামবাসীরা। অবশেষে গাড়ি ফেলেই পালিয়ে যায় অভিযুক্তরা।
অবশেষে উত্তেজিত গ্রামবাসীরা ওই মদের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এগরা থানার পুলিশ। এর পর উদ্ধার হওয়া মোটরবাইক, মারুতি সহ কুড়ি পেটি বিলাতি মদ নিয়ে যায় পুলিশ। সেইসঙ্গে বিলিতি মদের দোকানদার কেউ আটক করে পুলিশ। লকডাউন হওয়া সত্বেও কিভাবে দিনের আলোয় মদের দোকানের ভেতর থেকে মদ পাচার হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June