তপন, ২৭ জুলাই ; বেহাল রাস্তা সংস্কারের দাবীতে জল জমা কাঁচা রাস্তায় ধান গাছ পুতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। আজ এই ঘটনা টি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের সুহরি গ্রামে।
দীর্ঘ কয়েক বছর ধরে তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েতের আদিসাই গ্রাম থেকে এই সুহরি গ্রাম পর্যন্ত গেছে। এই রাস্তার উপর নির্ভরশীল দুইটি গ্রামের হাজারের উপর বাসিন্দারা। সুরহি গ্রাম থেকে হাইস্কুলের দুরত্ব প্রায় দেড় কিলোমিটার। স্কুল ছাড়াও নিত্য প্রয়োজনে এলাকার বাসিন্দাদের এই রাস্তায় যাতায়াত করে থাকতে। অথচ বার বার বলা সত্বেও হাল ফেরে না রাস্তার। রাস্তায় জল কাদা জমে থাকায় বাসিন্দাদের ক্ষোভ আজ চরমে পৌঁছায়। এরপরেই আজ এলাকার ক্ষুদ্ধ বাসিন্দারা প্রতিবাদ জানাতে জল কাদায় ভরা বেহাল রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় তারা।
স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে এই রাস্তাটি বেহাল। প্রশাসনকে বার বার জানিয়েও সংশ্লিষ্ট রাস্তাটি পাকা করা হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ প্রশাসনের নিকট জানানো সত্বেও কোন কাজ না হওয়ায় বর্ষার জলে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তারা । এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী , ব্যবসায়ী , চাকরিজীবী এমন কি অসুস্থ মানুষ সকলেই খারাপ রাস্তার জন্য দুর্ভোগে পড়ছেন । এদিকে টানা কয়েকদিন বৃষ্টি হতেই রাস্তা বেহাল হয়ে উঠলে ক্ষুব্দ বাসিন্দারা আজ বেহাল রাস্তায় ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দারা দ্রুত রাস্তা সারাই করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!