

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রাজ্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১২ জন অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত, চলতি মাসের আগামী ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে এই রাজ্য স্তরের দু’দিনব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। পাশাপাশি জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোট ১২ জন কিকবক্সিং এর প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। যাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের অনুপাতে এই কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। জানা গেছে, মোট ওই 12 জন প্রতিযোগীর নাম যথাক্রমে জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক ব্যানার্জি, যাদের মধ্যে অনেকেই নাবালক-নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। এরা প্রত্যেকেই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। যাদের প্রশিক্ষণ দিয়ে এই রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার জন্য তৈরি করেছে প্রশিক্ষক নানক রায়। তিনি জানান, “আগামী ১৩ ও ১৪ তারিখে শিলিগুড়িতে কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। উক্ত ওই ১২ জন কিকবক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। সারা রাজ্য জুড়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী সেখানে উপস্থিত থাকবে। তাদের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে এই ১২ জন এই কিকবক্সিং প্রতিযোগীর সফলতা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এক নতুন পালক সংযোজন হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি জেলা স্তর থেকে নানান বয়সের ও ওজনের অনুপাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১২ জন প্রতিযোগীর সফলতা জেলার শীর্ষে নিয়ে যাবে বলে মনে করি। আগামী দিনেও এরকম আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। এখন শুধু একটাই লক্ষ্য শিলিগুড়িতে পৌঁছে গিয়ে দু’দিনব্যাপী রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় আমরা জিতে আসার প্রয়াসে রয়েছি।” মূলত, দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি প্রশিক্ষক নানক রায় যিনি নিজেই একজন “মার্শাল আর্ট ট্রেইনার” তিনি নিজেই ক্যারাটে ও কিকবক্সিং এ পারদর্শী। ছোটবেলা থেকেই মার্শাল আড়তের প্রতি আগ্রহ তাকে একজন ভালো প্রশিক্ষক হিসেবে তৈরি করেছে।প্রশিক্ষক নানক রায়ের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়াবাজার এলাকায়। প্রশিক্ষক নানক রায়ের হাত দরে এই ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে কিকবক্সিং প্রতিযোগিতায় শিলিগুড়িতে। তবে এখন এটাই দেখার বাকি তাদের এই পরিশ্রমের ফল কতটা সফলতা এনে দেয়।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার