মালদা- পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক শ্রমিক। ট্রেনের টিকিট কাটার টাকা ফেরত চাইতে গিয়ে এই ঘটনা। রাস্তার ধারে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন পথচলতি মানুষ। গলায় তাঁর ইলাস্টিক দড়ি জড়ানো ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি হবিবপুর থানা এলাকার।

পুলিশ জানিয়েছে মৃতের নাম লালচাঁদ বর্মন(২৫)। সংশ্লিষ্ট থানার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে বাড়ি তাঁর। পেশায় তিনি ভিন রাজ্যে মজুরের কাজ করেন। কয়েক দিন পর তাঁর রাজস্থানে শ্রমিকের যাওয়ার কথা ছিল। তাই ট্রেনের টিকিট কাটতে দিয়েছিলেন অভিযুক্ত মিঠুন সাহাকে। তারও একসঙ্গে রাজস্থান যাওয়া কথা ছিল। টিকিট টাকার জন্য ১২০০ টাকা দিয়েছিলেন লালচাঁদ। অথচ টাকা ফেরত দিচ্ছিল না। সোমবার রাতে বাড়ি থেকে খানিকটা দূরে লালচাঁদকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। পাশেই ছিল তাঁর মোটর বাইকটি। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ছিল আট মাইলের হাট। লালচাঁদ বিকেলে হাটে গিয়ে বাজার করে নিয়ে আসেন। তারপর বাইক নিয়ে সন্ধ্যের দিকে বের হন। হাট ফেরত যাত্রীরা তাঁকে আশঙ্কাজন অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মিঠুন সাহা ও তার এক সঙ্গীর বিরুদ্ধে খুন করা অভিযোগ করেছেন পরিবারের লোকেরা।
মৃতের ভাই রূপচাঁদ বর্মন অভিযোগ করে বলেন, ‘দাদা ১২০০ টাকা দিয়েছিল টিকিট কাটার জন্য। সেই টিকিট না করাই দাদা ওই টাকা ফেরৎ চেয়েছিল অভিযুক্ত মিঠুনের কাছে। আমাদের সন্দেহ মিঠুনই ওই টাকার জন্য দাদাতে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমরা ওদের যথাযথ শাস্তি চাই।’ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতেল মর্গে নিয়ে যাওয়া হয়। খুন না আত্মহত্যা, ময়না তদন্তের রিপোর্ট পেলে পরিষ্কার হবে।’

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার