মালদা,৭ মার্চঃ মালদায় বিরল প্রজাতির নীলগাই দেখতে বহু মানুষের ভিড়। ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় একটি নীলগাই দেখতেপান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় নীলগাইটিকে। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। তবে কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। স্থানীয়দের আক্ষেপ সোমবার দুপুর থেকে বনদপ্তর বা পুলিশকে খবর দিলেও কেউ এসে উদ্ধার করেনি নীলগাইটিকে। তাদের আরো আক্ষেপ কেউ হয়তো ওই নীলগাইটিকে ধরে ফেলতে পারে। তারা জানিয়েছেন পুলিশ ও বনদপ্তর ওই নীল গাইটিকে উদ্ধার করে তার থাকার প্রকৃত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিক ।
এদিন সন্ধ্যা পর্যন্ত নীল গাইটিকে দেখা যায় আমজামতলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই, দুরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন নীলগাইটিকে দেখতে। অনেকে মোবাইল ক্যামেরায় ছবিও তোলেন। সন্ধ্যা নামলে নজরের আড়াল হয়ে যায় নীলগাইটি।
তবে ওই বন্য প্রাণীটি কোথা থেকে ওই স্থানে এলো তা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীদের।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন