মালদা, দেবাশীষ পাল : সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে প্রায় শতাধিক কৃষক যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে, এই যোগদান কর্মসূচি হয় মালদা জেলার চাঁচল বিধানসভার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে, বিজেপি কিষান মোর্চার উদ্যোগে হয় এই যোগদান কর্মসূচি, উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস , কিষান মোর্চার রাজ্য সম্পাদক অরুন মন্ডল ,কিষান মোর্চার জেলা সভাপতি দিলীপ রায়, বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম, রতন দাস,জেলা সম্পাদিকা মৌসুমী মিত্র সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব |
দলীয় সূত্রের খবর, শতাধিক কৃষক আজ বিজেপিতে যোগ দিলেন এদের হাত ধরে আরোও মানুষজন যোগ দেবে বিজেপিতে |
মঞ্চ থেকে রাজ্যের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু বলেন ” আজ হরিশ্চন্দ্রপুরের গৌরীপুরে এই যোগদান কর্মসূচি হল, একশোরও বেশি গরিব মানুষ আজ যোগ দিলেন, তাদের হাত ধরে আরোও কিছু মানুষ আসবেন, বলা যায় সব মিলিয়ে প্রায় ২০০ জন | ”
বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম জানান, ” আজ প্রায় শতাধিক কৃষক বিজেপি পরিবারে এলেন, যাদের মধ্যে অনেক সংখ্যালঘুও ছিলেন, রাজ্যের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু ও কিষান মোর্চার রাজ্য সম্পাদকের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হল,”আগামী বিধানসভা ভোটে জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী, তিনি বলেন,”আশা করছি সব ঠিকঠাক থাকলে জেলার ১২ টি সিটের মধ্যে ১১ টি সিট এ আমরা জিতব | ”
আর এই প্রসঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন আলী বলেন, ” রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হতে সব দল থেকে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে,আর তাই বিজেপি লোক দেখানোর জন্য মিথ্যে যোগদান কর্মসূচি করছে, নিজের লোকেদেরই নিজের দলে যোগদান করাচ্ছে “সাথেই দীপঙ্কর বাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে তিনি বলেন, ” বিজেপি জিরো পাবে” মমতা ব্যানার্জি এবং জেলা সভানেত্রী মৌসম নূরের নেতৃত্বে ১২ টি আসনই তৃণমূল জিতবে | ”
বিধাসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সব পক্ষই, ভোট যত আসবে বিভিন্ন দলের কর্মসূচি ঘিরে নেতাদের বাকযুদ্ধে জেলা রাজনীতি ততই তেতে উঠবে |

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!