বাংলা হান্ট ডেক্স ; বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে আমব আর দিলীপ ঘোষ সরকার চালাব । খড়্গপুরের সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( suvendu Adhikari) । আর তার এই দাবিতেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। তবে এর আগেও একাধিকবার শুভেন্দু বলেছেন বালু মাটির কাঁথি (Kathi) ও লালমাটির ঝাড়গ্রাম ( Jhargram ) এক হয়ে তৃণমূলকে এ রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করবেন । এদিনের আবারো ওই একই কথা উসকে দিল জল্পনা ।
রবিবার খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ( heroine Chattopadhyay) সমর্থনে সভা করেন শুভেন্দু। সামনেই ১ এপ্রিল তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোট, যদিও মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি টেনে আনেন খড়গপুর সদরের উপনির্বাচনের প্রসঙ্গ। বলেন, ‘এখানকার উপনির্বাচনে প্রদীপ সরকারের জয় একটি দুর্ঘটনা। ওটা বাদ দিয়ে দিন। কারণ শুভেন্দু অধিকারী না থাকলে ওই উপনির্বাচনে তৃণমূল বৈতরণী পার করতে পারত না। সেইসময় মমতা বেগম (মমতা বন্দ্যোপাধ্যায়) এখানে আসেননি। আর তোলাবাজ ভাইপোও আসেননি।’
এরপরই শুভেন্দু বলেন, ‘মোদীজি কথা বলার সুযোগ দিচ্ছেন, অমিত শাহজি অনুপ্রণা দিচ্ছেন। স্বীকৃতি দিয়েছেন নাড্ডাজি। বাংলায় এবার বিজেপি সরকার আসছেই। ক্ষমতায় এলে সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ।’ যদিও শুভেন্দু এর আগেও নিজের সঙ্গে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে গোটা মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে উৎখাতের চ্যালেঞ্জ করেছিলেন। বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে বলে চ্যালেঞ্জও করেছিলেন। কিন্তু একেবারে সরকার চালানোর মতো দাবি! শুভেন্দুর বক্তৃতা তাই আলাদা তাৎপর্য তৈরি করেছে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার