অতনু ঘোষ,মেমারিঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সজাগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সাক্ষাৎ সংগঠনগুলিও। শহরের পাশাপাশি গ্রামেও দিনের পর দিন সংখ্যা বাড়লেও সচেতনতায় অল্প হলেও খামতি রয়েছে। গ্রামেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাস্কহীন গ্রামবাসীরা। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের হেতমপুর গ্রামে 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে গ্রামবাসীদের মাস্ক ও বেশকিছু গাছের চারা বিতরণ করা হলো এবং সাধারণ মানুষকে করোনা সংক্রান্ত বিষয়ে সচেতন করা হলো। এদিন উপস্থিত ছিলেন মেমোরি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এ সভাপতি মীর পারভেজ উদ্দিন, সহ-সভাপতি শেখ ইকরাম, দেবীপুর অঞ্চল তৃনমূল সংখ্যালঘু সভাপতি নুর ইসলাম, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা হেতমপুর গ্রামের সদস্য আনন্দ ক্ষেত্রপাল, সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা ও সাধারণ গ্রামবাসীরা। আমাদের প্রতিনিধির সাথে মুখোমুখি হয়ে মীর পারভেজ উদ্দিন বলেন যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জির সহযোগিতায় বেশকিছু মাস্ক ও চারা গাছ গ্রামের মানুষের মধ্যে বিতরণ করে গ্রামের মানুষকে সচেতনতা আর বার্তা দিলেন এবং সুন্দর সামাজিক পরিবেশ গঠন করার প্রয়াস এর জন্যই আজকের এই কর্মসূচি। আজকের এই সমাজ সচেতনতার সামাজিক কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছে হেতমপুর গ্রামবাসী বৃন্দ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন