মালদা: মালদা শহরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বর্তমান প্রশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস। এদিন তিনি মালদা শহরের কালিতলা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অল্প বৃষ্টিতেই শহরের নিকাশি নালা গুলি বন্ধ হয়ে পড়ছে। হাটু জলে পরিণত হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড। ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপার্ক, নেতাজী কলোনি, মালঞ্চ পল্লী ও ২৯ নম্বর ওয়ার্ড ৮,৯,১২ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দা এই সমস্যায় ভুক্তভোগী। পুরবাসীর সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ ইংরেজবাজার পৌরসভার বর্তমান প্রশাসক বলে অভিযোগ করেন তিনি। মালদা শহরের মালঞ্চ পল্লী এলাকায় এলাকায় জমি এবং বিল ভরাটের কারণে জল বাধাপ্রাপ্ত হচ্ছে। সে কারণেই জলমগ্ন হয়ে পড়েছে সমস্ত এলাকা। পচা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, অনেকের পায়ে ঘা হয়ে গেছে। একাধিকবার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ চেয়ারম্যান কে জানানো হয়েছিল কোন রকম কর্ণপাত করেনি তারা। এলাকাবাসীর দাবি অবিলম্বে পৌরসভা যদি এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার