বালুরঘাট ; এক বি এস এফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ – বালুরঘাট থানার ভারত- বাংলাদেশ সীমান্তের আউট পোস্ট ঘুমসিতে। মৃত জওয়ানের নাম পুরোষত্তম সিং, বয়স ৫৪, বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা শহরে। আজ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের পর তার পার্থিব দেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠানোর তোড়জোড় শুরু করেছে বিএস এফ বাহিনীর আধিকারিকরা।পাশাপাশি বালুরঘাট থানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মামলা রুজু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে সীমান্তের বি এস এফ এর ঘুমসি আঊট পোস্টে পুরোষত্তম সিং নামে ওই বি এস এফ জওয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়লে অনান্য কর্তব্যরত জওয়ানরা তাকে অজ্ঞান অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। আজ সকালে তার মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি আটক করার পাশাপাশি ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে।
এদিকে তাদের একজন জওয়ানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে বি এস এফ এর অনান্য জওয়ানদের মধ্যে। অপরদিকে মৃতের পরিবারকে ঘটনা জানানোর পাশাপাশি ময়নাতদন্তের পর ওই মৃত বি এস এফ জওয়ানের পার্থিব শরির তার পরিবারের কাছে পাঠানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে তার সহকর্মীরা।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার