নিজস্ব সংবাদাতা,মালদাঃ- প্রশাসনের নির্দেশ মত প্রায় সাড়ে তিন মাস পর মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনের নিচ তলায় খুলে গেল আধার সেবা কেন্দ্র।
জানা গেছে করোনা ভাইরাস এর জেরে আপাতত প্রতিদিন ৫০ জন করে গ্রাহক আধার কার্ডের ভুল সংশোধন এবং নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন। যারা প্রথমে লাইনে দাঁড়াবেন তাদের মধ্যে থেকে ৫০ জন গ্রাহকে দেওয়া হবে কুপন। উল্লেখ্য, গ্রাহক সুবিধার্থে মালদা জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচতলায় খোলা হয়েছিল আধার সেবা কেন্দ্র। কিন্তু করোনা ভাইরাসের জেরে বন্ধ রাখা হয়েছিল এই কেন্দ্র।
অবশেষে প্রায় সাড়ে তিন মাস পর জেলা প্রশাসনের নির্দেশ মতো সোমবার থেকে খুলে দেওয়া হলো আধার সেবা কেন্দ্র। তবে সেবাকেন্দ্রে আশা গ্রহদের মাস্ক পরা বাধ্যতামূলক এছাড়া থার্মাল স্ক্যানিং এবং স্যানিটাইজার করা পরেই গ্রাহকদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার