মালদা, ২২ এপ্রিল। একটি নামি অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাধাপুকুর স্ট্যান্ড এলাকায়। এদিন রাতে অফিসে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো ওই ডেলিভারি অফিসের কর্মী থেকে নৈশপ্রহরী সকলকে ব্যাপক মারধর করছে এমন ছবিও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পরেছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে ওই সংস্থার কর্মীরা। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি । যার ফলে ওই ডেলিভারি সংস্থার কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি তারা এই অফিস সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন। পাশাপাশি দুষ্কৃতীদের ক্রমাগত এই তাণ্ডবের জেরে ওই সংস্থার অফিস আপাতত বন্ধ রেখেছেন আতঙ্কিত কর্মীরা।
আরো পড়ুন- Hijab controversy: হিজাব পরে আসায় পরীক্ষাহলে ঢুকতে দেওয়া হল না দুই ছাত্রীকে
ওই সংস্থার কর্মীরা জানিয়েছেন , বেশ কয়েকদিন আগেই এই অফিসটি পুরাতন মালদা থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় নিয়ে আসা হয়। এরপর থেকেই রাত হলেই এই অফিসে বেশ কিছু দুষ্কৃতী এসে তাদের হুমকি ও মারধর করছে। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বেশ কিছু দুষ্কৃতী তাদের অফিসে আসে এবং তাদেরকে মারধর করে বেশ কিছু জিনিস ভাঙচুর শুরু করে। ওই অনলাইন ডেলিভারি সংস্থার এক কর্মী জানিয়েছেন, আমরা বাইরে থেকে এখানে কাজ করতে এসেছি। আমাদের কোনো নিরাপত্তা নেই। বিষয়টি কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানালে পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। যার ফলে আমরা আতঙ্কে রয়েছি। এই ব্যবস্থা সুরাহা হয় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখেছি।
দেখুন ভিডিও-

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran