দক্ষিন দিনাজপুরঃ রেকর্ড গরম পড়তেই গ্রীষ্মের তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে ডাবের বিক্রি বেড়েছে। প্রতিনিয়ত গরম বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে সমাজ জীবনেও। তীব্র দাবদাহের ফলে স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন দক্ষিন দিনাজপুর জেলার নানান এলাকার পথচারী থেকে শুরু করে অনেকেই। তাই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রকম পানীয় থাকলেও ডাবের জলের জুড়ি মেলা ভার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দাম চড়া হলেও ডাব কিনতেও দেখা যায় অনেককেই। এক একটি ডাব বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা করে। জেলার গঙ্গারামপুরে ডাব বিক্রেতা পিন্টু সরকার জানান, গরম পড়তেই ডাবের চাহিদা বেড়ে যায়। এখন সেভাবে আগের মত ডাব পাওয়া যায় না। তাই তাদের অনেকটা বেশি দাম দিয়েই ডাব কিনে আনতে হয়। এদিন এক ডাব তারা ৪০-৫০ টাকা করে বিক্রি করলেও গরম যত বাড়বে ডাবের চাহিদাও সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে বলে বিক্রেতা জানান। তবে দাবদাহ আর সূর্যের কঠিন তাপ থেকে মুক্তি পেতে রাস্তার ধারে ডাবের জল পান করে যারপরনাই তেষ্টা মেটাচ্ছেন আবালবৃদ্ধবনিতা।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran