অতনু ঘোষ, পূর্ব বর্ধমান; বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে।
পূর্ব বর্ধমান জেলা জামালপুর বিধানসভা। এখানে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে পরাজিত করে সিপিএমের প্রার্থী জয়লাভ করেছিলেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবারে জামালপুর বিধানসভায় তাদের রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া।

এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অলোক কুমার মাঝি। কিছুদিন আগেই সাংগঠনিক রদবদল করেছে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি সীমন্ত রায় কে সরিয়ে নতুন করে ব্লক সভাপতি হয়েছেন বহুদিনের পোড়খাওয়া তৃণমূল কংগ্রেসের সৈনিক মেহবুব খান।

এদিন নবনিযুক্ত সভাপতি মেহেবুব খান ও তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝির উপস্থিতিতে বিরাট মিছিল ও জামালপুর ব্লকে কর্মিসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সকল ব্লক নেতৃত্ব সহ বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

এখন দেখার যে নবনিযুক্ত ব্লক সভাপতি মেহেবুব খান কি তৃণমূল কংগ্রেসের পুরনো রাজনৈতিক জমি উদ্ধার করতে পারবে? নাকি সিপিএম জামালপুর বিধানসভায় তাদের রাজনৈতিক জমি ধরে রাখতে পারবে?
দেখুন ভিডিও-

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran