ক্ষমতা জাহিরের জন্য কলকাতা পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়ে কেউ ভোটে জিতেছেন, আবার কেউ হেরেছেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পরই প্রত্যেকে হত্যে দিচ্ছেন ফের তৃণমূলে ফিরতে। বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। জানিয়ে দিলেন, গেম ইজ নট দ্যাট ইজি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, যাঁরা পরাজিত হয়েছেন তাদের সঙ্গে আমি থাকব। কেউ যদি মনে করে বিপদে ফেলে অন্যকাউকে জিতিয়ে দিয়ে পরে আবার ঢুকে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। এরপরই পরিস্কার হয়ে যায়, ‘কলকাতা পুরভোটে ৩ নির্দল কাউন্সিলরকে দলে ফেরচ্ছে না তৃনমূল’।
সূত্রের খবর, প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের বোন তনিমা চট্টোপাধ্য়ায় টিকিট না পেয়ে পুরভোটে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। যা নিয়ে যথেষ্ঠ ক্ষুব্ধ মমতা। জানা যাচ্ছে, তনিমা চট্টোপাধ্য়ায় ভোটের ফল প্রকাশের পরই দেবাশিস কুমারের বাড়িতে বেশ কয়েকবার দরবার করেছেন তৃণমূলে ফিরতে চেয়ে। সে খবর নেত্রীর কানেও পৌঁছয়। বৃহস্পতিবার নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি জানিয়ে দেন, কাউকেই তিনি এখন ফেরাবেন না।
প্রাক্তন পুর চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় হেরে গিয়েছেন। কিন্তু তিন বিক্ষুব্ধ নেত্রী এবারের ভোটে নির্দল হিসেবে জিতে গিয়েছেন। তাঁরা হলেন ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। পুরভোটে জিতে কাউন্সিলর হয়েই এই তিনজন অবশ্য তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনিকি সরাসররি যোগাযোগও শুরু করেছিলেন তিন জয়ী কাউন্সিলর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিলেন, নির্দল প্রার্থী, যাঁর কাছে হেরেছে তাঁর সঙ্গে আমাদের দলের সম্পর্ক আগে ছিল। তাঁরা যোগাযোগও করেছিল। কিন্তু আমি চাই না যাঁরা স্বতন্ত্রভাবে জিতেছে তাঁরা দলে আসুক।
তৃণমূলের অন্দরমহলের খবর, আগেই দলের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনিই কড়া বার্তা দিয়েছেন দলীয় নেতৃত্বকে। এখনই কোনও বিক্ষুব্ধ নেতাকে দলে নেওয়া যাবে না। অভিষেক কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন, দলের অনুমোদিত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো ‘দলবিরোধী’ কাজ করেছেন তাঁরা। তাই তাঁদের দলে নিলে সর্বস্তরের কর্মী মহলে ভুল বার্তা যাবে। সূত্রের খবর, রাজ্যের ১১১টি পুরসভা এবং পুরনিগমের ভোট আসন্ন। তাই এখনই বিক্ষুব্ধ এবং নির্দল হিসেবে জিতে আসা প্রার্থীদের দলে ফিরিয়ে নিলে বাকি পুরভোটেও এর প্রভাব পড়তে পারে। ফলে দলে টিকিট না পেয়ে এই ধরণের বিদ্রোহ আরও বাড়তে পারে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার