রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান তাজপুরে একটি নতুন বন্দর তৈরি হবে। একই সঙ্গে দীঘায় তৈরি হচ্ছে ‘কেবল ল্যান্ডিং স্টেশন’। তাতে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করবে মুকেশ আম্বানির সংস্থা জিও।
মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘অনেকদিন ধরেই তাজপুর আমরা একটি নতুন বন্দর তৈরি করার চেষ্টা করছি। কেন্দ্র সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিলাম কিন্তু তারা করেনি। তাই আমরা ঠিক করেছি, তাজপুরে যে বন্দরটি হবে সেটি রাজ্য সরকারই তৈরি করবে’। এই বন্দর তৈরি হলে অনেক চাকরির সম্ভাবনা তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে জানান তিনি।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, দীঘায় তৈরি হচ্ছে ক্যাবল ল্যান্ডিং স্টেশন। তাতে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করবে জিও। যার ফলে বহু কর্মসংস্থান হবে সেখানে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার