বালুরঘাট ১৩ এপ্রিল ; করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন চলায় এবার বন্ধ শতাব্দি প্রাচীন বুড়িকালি মাতার পুজো। প্রত্যেকবছর চৈত্রমাসের শেষ দিনে মহা ধুমধামের সাথে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বালুরঘাট শহরের প্রান কেন্দ্রে অবস্থিত প্রাচীন ও জাগ্রত বুড়ি কালি মাতার পুজো। আর সেই পুজোকে ঘিরে এই দিন বসে মেলা। সেই মেলাতে নানা জায়গা থেকে নানান পসরা নিয়ে এসে বসেন দোকানিরা। পাশাপাশি আগামী কাল পয়লা বৈশাখের শুভ দিনে এই বুড়ি কালি মাতার পুজো দিতে ভীড় জমান শহরের অপামর বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল।উদ্দেশ্য থাকে একটাই বছর টা যেন শুভ হয়।
কিন্তু সেই শতাব্দি প্রাচীন পুজো এবার করোনার জেরে ছেদ পড়লো শহরবাসির। কেননা গতকাল বুড়িকালি মাতার পুজো কমিটি মাইক যোগে শহরবাসিকে জানিয়ে দেয় এবার শাস্ত্রমতে শুধু মাত্র নিয়ম রক্ষার্থে আজ এবং আগামীকাল পয়লা বৈশাখ মায়ের পুজো হবে মাত্র। সেখানে কোমিটির গুটি কয়েক লোক ছাড়া আর কারো প্রবেশ নিষেধ। সুতরাং কেউ যেন মায়ের পুজো দিতে না আসেন।
আর পুজো কমিটির এই প্রচারের ফলে মাথায় হাত মন্দির সংলগ্ন ভোগের দোকানদারগনের পাশাপাশি বুড়িমা কালি মাতার এই দুদিন পুজোকে ঘিরে যে মেলা বসে তাতে যোগ দেওয়া দোকানীদের। পুজোর এই দুটো দিনের দিকে সারা বছর তাকিয়ে থাকে ভোগের দোকানদার ও মেলায় ব্যবসায়ীদের নববর্ষের হালখাতার জন্য গনেশ ও লক্ষী র ছোট মুর্তি প্রস্তুত করে নিয়ে আসা ক্ষুদ্র মৃৎশিল্পীরা।
যদিও মেলা বসবে না জেনেও প্রতিবারের মত আজও কিছু টা আশা নিয়েই তাদের পসরা নিয়ে সাজিয়ে বসেছেন ক্ষুদ্র মৃৎশিল্পীরা।যদি কিছু বেচা কেনা হয়। বিক্রি যে হচ্ছে না তা নয়। তবে পুলিশের তাড়া খেয়ে ঘুর পথে এসে কেনা কাটা চলছে।তবে তা অন্যবারের চেয়ে সিকি আনাও নয় বলে তারা জানিয়েছেন।এই লোকসান কি করে মেটাবেন সে নিয়েই কুলকিনারা পাচ্ছেন না এই ছটখাট দোকানী থেকে ভোগের দোকানীরা। করোনা তাদের ভাতে মারল।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!