

মালদা- কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বার সহ প্রায় ৩০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিটটি গ্রামের ৩০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন। এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারও রয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী, তৃণমূল নেতা জহিরুদ্দিন বাবর, জম্বু রহমান প্রমূখ। এদিনের যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মশালদহ গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের প্রায় ৩০০ টি পরিবার আজ তৃণমূলে যোগদান করেছেন। এদের মধ্যে দুইজন কংগ্রেস দলের পদাধিকারী রাও আছেন। এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান জানান বিগত পাঁচ বছরের এলাকার বিজেপির সাংসদ খগেন মুর্মু কোন উন্নয়নই করেননি। এলাকায় যা উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের অর্থে। এমনকি করোনার সময়ও এলাকায় সাংসদকে একবারও দেখা যায়নি। তাই এই পরিযায়ী সংসদকে একটিও ভোট নয়।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স