মালদা : ওষুধের দোকানের আড়ালে ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল ইংরেজবাজারের মিল্কি ফাঁড়ির পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে বেআইনি ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধ। গ্রেপ্তার ওষুধ ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন মিল্কির শ্যামপুর কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় হানা দিয়ে এই সাফল্য পায়। ওষুধের দোকানে হানা দিয়ে শেখ সামি আলম নামে ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। বয়স ৩২। বাড়ি ওই এলাকাতেই। তার দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫৫ বোতল বেআইনি ফেন্সিডিল এবং নিষিদ্ধ ঔষধ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে লক ডাউনের সুযোগে বিগত চার পাঁচ মাস ধরে ওষুধের দোকান খুলে এই ব্যবসা শুরু করেছিল সামি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ। সোমবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার