

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১১ জন নার্স-চিকিৎসক! শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা।
আরো পড়ুন- Tripura: মত্ত অবস্থায় উপ-মুখ্যমন্ত্রীর ছেলের ‘দাদাগিরি’! ত্রিপুরায় প্রতিবাদে সরব তৃনমুল
জানা গিয়েছে, সেখানে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাঁদের মধ্য়ে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্য়ে সন্তান প্রসব করবেন। হাসপাতাল সূত্রে খবর, অন্তঃসত্ত্বা হওয়া মহিলারা প্রত্যেকে একই বিভাগে কাজ করেন। তাঁরা জানান, “খবরটা জানার পর ভালই লাগছে। প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি।”

এই খবর জানাজানি হতেই, অনেকে মজা করছেন। কেউ কেউ বলছেন হাসপাতালের জলে নিশ্চয়ই কোনও ব্যাপার রয়েছে! যদিও অন্তঃসত্ত্বা মহিলারা প্রত্যেকে নিজের নিজের জলের বোতল নিয়ে কাজে যান।
তবে আমেরিকায় এমন ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৯ সালে মেইন মেডিক্যাল সেন্টারের লেবার অ্যান্ড ডেলিভারি ইউনিটের ৯ জন নার্সও একই সঙ্গে গর্ভবতী হয়েছিলেন। তাঁদের তারিখ ছিল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। এর আগে ২০১৮ সালে, অ্যান্ডারসন হাসপাতালের প্রসূতি বিভাগে কর্মরত ৮ জন নার্সও এক সঙ্গে গর্ভবতী হয়েছিলেন। ফলে একই বিভাগের নার্সদের একসঙ্গে গর্ভবতী হওয়া নিয়ে বিষয়টি যেমন জল্পনা রয়েছে, তেমন হতবাকও হয়েছেন সকলে।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June