রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ার বাসিন্দা প্রায় ৫ মাস আগেসুরাট আলীর বাড়ির জানালার সিটকিনি ভেঙ্গে চুরি হয়ে যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি ল্যাপটপ সহ বেশকিছু জিনিসপত্র।
তখনই জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করে সুরাট আলি। কিন্তু চুরি হওয়া জিনিসপত্র চোরের কোন হদিস না পাওয়ায়, সুরাট আলী ভেবে নিয়েছিলেন আর হয়তো পাবো না চুরি হওয়া আমার ফোন ল্যাপটপ।
ইতিমধ্যেই জলঙ্গি থানা ভেঙ্গে দু’ভাগে ভাগ হয়ে নতুন থানা হয়েছে সাগরপাড়া।
[ আরো পড়ুন- মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা পুলিশ আধিকারিকের বিশেষ উদ্যোগ ]
সেখানে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ হালদার। চুরির কেস সাগরপড়ায় ট্রান্সফার করা হলে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার অত্যান্ত তৎপরতার সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ উদ্ধার করে এবং চোরেদের পাকড়াও করেন।শুক্রবার বিকেলে সুরাট আলির হাতে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ তুলে দিলেন সাগরপাড়া ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার।এই ঘটনায় এবং এই সাফল্যের ফলে সাগর পাড়া থানার সমস্ত জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশকর্মীকে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার