মালদা ১৪জানুয়ারি: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর নাকা চেক পোস্ট থেকে অস্ত্রসহ এক বিহারের যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই যুবকের নাম মোঃ গুড্ডু(২৭)। ধৃত যুবকের বাড়ি বিহারের মধুবনী জেলায়। ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই যুবককে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

প্রসঙ্গত গত পরশু রাত্রে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ৪ সশস্ত্র যুবক ওই ডাকাতির ঘটনা ঘটায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এর পরই হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।গতকাল রাত্রে বিহারর সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর নাকা চেক পোষ্টে নাকা চেকিং চলার সময় এই সন্দেহ ভাজন যুবককে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ আধিকারিক। সেখানে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনায় এই যুবক জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান রাত্রের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কুমেদপুর চেক পোষ্টে নাকা তল্লাশি চলার সময় অস্ত্র সহ এই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ এই যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। আমরা সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছি।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার