

ভোজন রসিক বাঙালি। রকমারি রান্নার পদ যে বাঙালির বেজায় পছন্দ সে কথা না বললেই নয়! তাই তো রোজই দেখা মেলে পঞ্চব্যাঞ্জনের সমাহার। আর সেই খাবার চেখে দেখতে পছন্দ করেন না এমন বাঙালি খুবই কমই মেলেন। তারা একদিকে যেমন খাদ্য রসিক অন্যদিকে আড্ডা প্রেমি আর এই দুটি যদি একত্র হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা।তবে বাঙালি যে শুধু খেতেই পছন্দ করে তা কিন্তু মোটেই নয়। খেতে যেমন পছন্দ করে ঠিক সেইরকমই রকমারি পদ রান্না করতে এদের জুড়ি মেলা ভার। মাঝে মধ্যে চলে নতুন নতুন পদ তৈরির প্রচেষ্টা। রান্না নিয়ে চলে ফিউশন।
আরো পড়ুন- বাড়িতেই বানিয়ে ফেলুন চাইনিজ রেস্তোরাঁর মত প্রন ফ্রায়েড রাইস
নিরামিষ পদথেকে আমিষ পদ খেতে বেশিই পছন্দ করে থাকেন বাঙালি। তবে নিরামিষ রান্না যে খুব একটা খারাপ তা কিন্তু নয়। আজ আমরা একটি নিরামিষ পদ রান্নার পদ্ধতি সম্পর্কে জানব। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো।
আজকাল মানুষ খাবার- দাবার নিয়ে একটু বেশিই সচেতন,যা বর্তমান যুগে অত্যন্ত দরকার। কম তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আজকের এই রেসিপিটি ঠিক সেই ধরনের। খুব অল্প তেলেই তৈরি করে ফেলতে পারবেন পাশাপাশি খরচও খুব কম। খেতে সুস্বাদু হওয়ার পর সাথে সাথে স্বাস্থ্যের পক্ষে ভালো তাই অবশ্যই একবার এই পদটি রান্না করে দেখতে পারেন আশাকরি ভালো লাগবে।
চলুন তাহলে এবার আমরা জেনে নিই রেসিপি সম্পর্কে। আজ আমরা জানবো চিঁড়ের পোলাও তৈরির পদ্ধতি।
প্রয়োজনীয় উপকরণসমূহ-
চিরে ,ভাজা বাদাম ,কিশমিশ। আলু,গাজর, ফুলকপি। তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা ,কাঁচা লঙ্কা কুচি,সামান্য হলুদ ঘী। লবণ স্বাদমতো ,পরিমাণমতো চিনি, রান্নার জন্য প্রয়োজনীয় সাদাতেল।
নিরামিষ চিড়ার পোলাও তৈরি করার পদ্ধতি।
প্রথমে একটি পাত্রে চিরে ভালোমতো ধুয়ে নিয়ে সেটিকে অন্য পাত্রে জল ঝরাতে দিতে হবে। এরপর গ্যাস ধরিয়ে তার উপর কড়াই বসিয়ে সামান্য সাদা তেলে বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে তুলে নিতে হবে।
তুলে নেয়ার পর ওই তেলে তেজপাতা ও গোটাগরম মশলার ফোড়ন দিতে হবে। এরপর আদাবাটা দিয়ে ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। আগে থেকে কেটে রাখা আলু ,গাজর ও ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।পরিমান মত লবন ও হলুদ ছড়িয়ে দিন। আলু ফুলকপি ভাজা ভাজা হয়ে আসলে তাতে জল ঝরিয়ে রাখা চিড়ে দিয়ে দিন। আগে থেকে ভেজে রাখা কিশমিশ, বাদাম দিয়ে এবং পরিমাণমতো চিনি দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নিলেই তৈরি সুস্বাদু চিঁড়ের পোলাও। নামানোর আগে তার ওপর ঘী ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিঁড়ের পোলাও।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স