মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। এখন সর্ষের তেলের দামও আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। এক ধাক্কায় ৬৭ টাকা বাড়ল সর্ষের তেলের দাম! দেশের বেশকিছু রাজ্যে সর্ষের তেলের দাম ২০০ টাকা প্রতি লিটারের বেশি হয়ে গিয়েছে। গত এক বছরের কথা ধরলে সর্ষের তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশের বেশি বেড়েছে।
দিল্লিতে ২০২০ সালের ১ ডিসেম্বর সর্ষের তেলের দাম ছিল ১৩৬ টাকা প্রতি লিটার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ১ ডিসেম্বর প্রতি লিটারে সেই দাম বেড়ে পৌঁছে গিয়েছে ২০৩ টাকায় । তাহলেই বুঝতেই পারছেন সরষের তেলের(Mustard Oil) দাম ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে(Mustard Oil expensive Upto 80%) । গত এক বছরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ৬৭ টাকা পর্যন্ত বেড়েছে। একটু ফিছন ফিরে তাকালে দেখা যাবে ২১৯ থেকে ২০২০ সালের মধ্যে সর্ষের তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড় গিয়েছিল। সর্ষের তেলের ক্রমাগত এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে আমজনতার পাতে। সরষের তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ সর্ষের তেলের(Mustard oil) ব্যবহার কম করতে শুরু করেছে। দেশের বেশকিছু রাজ্যে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ২০০ টাকা বেশি হয়ে গিয়েছে।
কেনও বাড়ছে সর্ষের তেলের দাম?
দেশে ভোজ্য তেলের বেশিরভাগ অংশই আমদানি করা হয়। কেন্দ্রীয় সরকার ভোজ্য তেলের দাম কম করার জন্য বেসিক এক্সাইজ ডিউটি কম করেছিল। এর মধ্যে অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সোয়াবিন তেল আর অপরিশোধিত সূর্যমুখী তেলও শামিল ছিল। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য পাম তেল, সূর্যমুখী তেল আর সোয়াবিনের তেলের উপর আমদানি শুল্কও নির্দিষ্ট করেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রভাব এই তেল গুলোর দামের পড়তে দেখা গিয়েছিল। কিন্তু ভোজ্য তেলের দামের উপর খুব একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”