রং নয়, প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করুন - Bangla Hunt

রং নয়, প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করুন

By Bangla Hunt Desk - December 29, 2020

বাংলা হান্ট ডেস্ক;  চুলে পাক ধরছে? আর তাতেই চেহারায় এসে যাচ্ছে বুড়োটে ভাব? সেক্ষেত্রে বাজার চলতি হেয়ার কালার ব্যবহার না করার পরামর্শ দেন অনেকেই। আসলে ক্ষতিকারক রাসায়নিক থেকে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়। তবে পাকা চুল নিয়ে দুঃখ না করে এই সমস্যা থেকে রেহাই পেতে কাজে লাগান কিছু অব্যর্থ ঘরোয়া প্রতিকার।

আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি –

আমলকির উপকারের কথা সবারই জানা আছে। এই প্রাকৃতিক খাদ্য উপাদানটি পাউডার ও তেল দুইভাবেই ব্যবহার করা যায়। আমলা তেল চুলের কালো রং ধরে রাখতে সাহায্য করে এবং পাউডার চুলকে খুশকি মুক্ত রাখতে ব্যবহার করা যায়। আমলকির গুঁড়ার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট চুলের গোড়ায় মালিশ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় কালো চা। দু’টেবিল চামচ চা পাতা জলে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এইভাবে কিছুদিন করলে দেখবেন আপনার পাকা চুলের রঙ ধরবে এবং পুষ্টি ও পাবে।

বাদামের তেল চুলের জন্য খুবই উপকারী। সুন্দর চুল ধরে রাখতে বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে লাগালে চুল স্বাস্থ্যজ্জ্বল হয়ে উঠে। পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে হলে প্রতিদিন নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। সপ্তাহ দুয়েকের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

দু’ টেবিলচামচ নারকেল তেলে দু’ চাচামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিন। এবার স্ক্যাল্পে আর চুলে মিশ্রণটা ভালোভাবে মাসাজ করে আধঘণ্টা রাখুন। কোমল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।

কয়েকটা জবাফুল আর একমুঠো জবাপাতা চটকে তিন টেবিলচামচ মতো পেস্ট বানিয়ে নিন। তার সঙ্গে তিন টেবিলচামচ আমলা গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে পাতলা করে নিন। মাথায় আর চুলে ভালোভাবে মেখে একঘণ্টা রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে বারদুয়েক করলেই চুল কালো হতে শুরু করবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর