প্রশাসনিক বৈঠকের নামে পাঠশালা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী!’ একটি সরকারি মঞ্চ ব্যবহার করে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে গালমন্দ করছেন। শনিবার হুগলির তারকেশ্বরে এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamata Banerjee)-কে বিঁধলেন বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের এই মন্তব্যের জবাব দিয়েছে তৃণমূল।
আরো পড়ুন- সিঙ্গুরে ধর্নায় বসবে বিজেপি, টানা তিন দিনের কৃষক আন্দোলনের ডাক শুভেন্দুর
বৃহস্পতিবার তারকেশ্বর মন্দিরে গিয়েছিলেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘‘সরকারি জায়গাকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে।’’ দিলীপের মতে, ‘‘আধিকারিকদের বসিয়ে রেখে পাঠশালা চালাচ্ছেন আর প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন। এটা কী ধরনের সৌজন্য? রাজনীতি করার জায়গা আছে। এখানে রাজনীতি, দল, সংগঠন, প্রশাসন বলে আলাদা কিছু নেই। উনিই সব। রাজনীতির জায়গায়, সরকারি কাজ। আর সরকারি জায়গায় রাজনীতির কাজ। এর ফলে পশ্চিমবঙ্গে খিচুড়ি তৈরি হয়েছে। তাই রাজ্যে হাহাকার চলছে।’’ দিলীপের আরও অভিযোগ, ‘‘সারা দুনিয়াতে আবহাওয়া জলবায়ু নিয়ে আলোচনা হচ্ছে। অথচ এখানে আদালত রোজ থাপ্পড় মারছে। জরিমানা করছে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ছেলেমেয়েদের কাজকর্ম নিয়ে চিন্তা নেই। এখানে খালি রাজনীতি আর রাজনীতি আর রাজনীতি।’’
দিলীপের মন্তব্য নিয়ে তৃণমূলের হুগলি জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী পাল্টা তোপ দেগেছেন। তাঁর মতে, ‘‘দিলীপ ঘোষের দল বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে। সেখানে মুখ্যমন্ত্রী পুরো প্রশাসন নিয়ে গ্রামে গিয়ে সরকার বসাচ্ছেন— এমন একটা উদাহরণ দেখান? কিন্তু এখানে সরকার শুধু মাত্র নবান্নে বসে কাজ করছে না। মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জেলায় পৌঁছে যাচ্ছেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী দলের কথা বলেন না। তিনি প্রশাসন এবং জন প্রতিনিধিদের সচেতন করেন। কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী।’’

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!