মস্কোঃ ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে টানাপোড়েন চলছে (Russia-Ukraine War)। তার মধ্যেই আন্তঃমহাদেশীয় সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Sarmat Intercontinental Ballistic Missile) সফল পরীক্ষা সারল রাশিয়া। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, এর পর তাদের চোখে চোখ রাখার আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে।
আরো পড়ুন- West Bengal Weather Update: কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস! চলবে কতদিন? হাওয়া অফিসের আপডেট
পশ্চিমী বিশ্ব সারমাটকে ‘দ্বিতীয় শয়তান’ এর তকমা দিয়েছে। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এ বার যুক্ত হল সারমাটও।
গত মাসে মস্কো জানিয়েছিল, তারা ইউক্রেনে নির্দিষ্ট লক্ষ্যে প্রথম বার কিঞ্ঝল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। যা রুশ প্রেসিডেন্টের কথায়, ‘বিশেষ সামরিক অভিযান।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সারমাটের সফল উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে। তাদের দাবি, সারমাট পৃথিবীর যে কোনও লক্ষ্যে নির্ভুল নিশানায় আঘাত হানতে অব্যর্থ। এর ফলে রাশিয়ার পরমাণু অস্ত্রভান্ডার আরও সুসংগঠিত হল বলেও মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। ২০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্রকে ধরতে পারবে না কোনও রেডার বলেও দাবি করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”