মালদা: আগ্নেয়াস্ত্র সহ চারজনের ডাকাত দলকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুকান্ত পল্লী এলাকায় হানা দিয়ে এই সাফল্য পায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতরা হলোষ রাজু ভাস্কর,দীপক মজুমদার, দীপঙ্কর হালদার এবং বিশ্বজিৎ প্রসাদ। ইংরেজবাজার এবং পুরাতন মালদা শহরে বাড়ি ধৃতদের। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ এবং তিনটি চাকু। জানা গেছে ডাকাতি কিংবা ছিনতাই করার উদ্দেশ্যে সুকান্ত পল্লী এলাকায় জড় হয়েছিল এই চারজন যুবক। তার আগে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”