করোনার তৃতীয় ওয়েভের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে ভারত। কিছুটা হলেও সুস্থ হওয়ার পথে দেশের অর্থনীতি৷ বাজারে বাড়ছে কাজের জোগান। এই অবস্থায় সদ্য শেষ হওয়ার মার্চের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র এই মাসেই দেশে কাজের জোগান বেড়েছে ১৬ শতাংশ। এবং আরও যে খবরটি স্বস্তির তা হল দেশের মধ্যে কর্মসংস্থানের (Employment) নিরিখে প্রথম স্থানটিতে রয়েছে তিলোত্তমা কলকাতা। প্রথম সারির কর্মসংস্থান পোর্টালের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতাতেই এই সময়ে নতুন করে কর্মসংস্থান হয়েছে ৪২ শতাংশ মানুষের।
আরো পড়ুন- দীর্ঘ অপেক্ষার পর ফের চালু হলো ভারত-নেপাল রেল পরিষেবা
গত দুই দশকে নিশ্চিতভাবেই অনলাইনে কাজ খোঁজার প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। ভারতও রয়েছে সেই প্রবণতাতেই। খবরের কাগজে কাজের হদিশ করার বদলে পোর্টাল বা অ্যাপেই এখন বেশি ভরসা রাখছে নতুন প্রজন্ম। আর কোভিড লকডাউন (Lockdwon) পরিস্থিতিতে এই প্রবণতা বেড়েছে অনেকটাই। সেই হিসেব অনুয়ায়ী ২০২১-২২ অর্থবর্ষের শেষ মাসে সারা দেশেই নিয়োগের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে ১৬ শতাংশ। পোর্টালটির তরফে জাাননো হয়েছে, নিয়োগকর্তাদের তরফে বাণিজ্যবৃদ্ধির কথা মেনেও নেওয়া হয়েছে। সেই কারণেই তারা নতুন কর্মী চাইছে। তালিকার শীর্ষে থাকা কলকাতায় নিয়োগ হয়েছে ৪২ শতাংশ। তার পরেই রয়েছে হায়দরাবাদ, সেখানে নিয়োগ ২৭ শতাংশ। বাণিজ্যনগরী মুম্বই রয়েছে তিন নম্বরে। চারে চেন্নাই (২৪ শতাংশ) এবং পাঁচে পুনে (২৩ শতাংশ)। তবে সকলকে চমকে দিয়ে নিয়োগ কমেছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে নিয়োগ কমেছে ১৫ শতাংশ।
অনলাইন পোর্টালটির চিফ বিজনেস অফিসার পবন গোয়েল জানান, “ভারত বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে। দেশের সব শহরেই এই বদল চোখে পড়ছে। এটাই স্বস্তির যে অতিমারীতে যে সমস্ত ক্ষেত্র সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল সেগুলিই ফের মাথা তুলে দাঁড়াচ্ছে। আগামী মাসগুলিতে সমস্ত ক্ষেত্রই তাদের লক্ষপূরণে নিয়োগের সংখ্যা আরও বৃদ্ধি করবে।”
এদিকে এদিন আরও একটি সুখবর রয়েছে বঙ্গবাসীর জন্য। কেন্দ্রীয় প্রকল্পে ফের ভারতসেরা হয়েছে বাংলা। ২০২১-২২ অর্থবর্ষে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বাংলায় ১,১১,১৯,৭৬৫ জন অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রাজস্থান ও মধ্যপ্রদেশ যথাক্রমে ১,০০,৫০,৮৩৪ এবং ৯৫,৭০,৮০৩ জনের কর্মস্থানের সুযোগ তৈরি করেছে। শ্রমদিবস তৈরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এখানে ৩৬,৪১,১৭,৮৭৬ দিনের শ্রমদিবস তৈরি হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, মনরেগা (MGNREGA) প্রকল্পে প্রথম স্থান অধিকার করলেও মজুরি বাবদ বাংলার হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এর আগে গ্রামীণ বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহের ‘জলস্বপ্ন’ প্রকল্পে প্রথম হয়েছিল বাংলা। ১০০ দিনের কাজে আগেও সেরার তকমা পেয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”