বাংলাহান্ট ডেস্কঃ রমপুরহাট-কাণ্ডে (Rampurhat Case) গ্রেফতার চার। বৃহস্পতিবার মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করল সিবিআই। প্রত্যক্ষদর্শীদের জেরা করে এই চারজনের নাম পেয়েছেন গোয়েন্দারা। তাদের নাম এফএইআরেও রাখা হয়েছিল।
আরো পড়ুন- Solar Eclipse 2022: ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে? দেখে নিন
সুত্রের খবর এই চার অভিযুক্তের মধ্যে দুই জন হলেন বাপ্পা শেখ, ও সাবু শেখ। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় CBI -এর ছ’ জনের বিশেষ টিম। সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। সিবিআই সূত্রের খবর, সে দিন মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গেই গ্রামে ঘুরে ঘুরে তাণ্ডব চালিয়েছিলেন ধৃত বাপ্পা, সাবুরা। ঘটনার পরই অভিযুক্তরা গ্রাম ছেড়ে চম্পট দেন। সিবিআই গোপন সূত্রে খবর পায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে মুম্বই পৌঁছেছেন এবং সেখানেই গা ঢাকা দিয়ে আছেন। সেই খবর মতোই বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। পাশাপাশি চলতে থাকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাকও। দুপুর নাগাদ চার জনকেই গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

বগটুই কাণ্ডে দায়ের হওয়ার এফআইআরে ১৩ নম্বরে রয়েছে বাপ্পা শেখের নাম, ১৫ নম্বরে রয়েছে সাবু শেখের নাম। তাঁদের সঙ্গেই রয়েছেন আরও দুই গ্রামবাসী, যাঁরা ওই দিন তাণ্ডবের ঘটনায় যুক্ত ছিলেন বলে মনে করছে সিবিআই। তবে তাঁদের নাম এখনই জানাতে চাননি তদন্তকারীরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন