রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটাই অভিযোগ তুলে এপ্রিলের শেষে নবান্ন অভিযান করতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। সম্প্রতি বগটুইয়ের ঘটনার প্রতিবাদে চলতি সপ্তাহের গত সোমবার কলকাতায় মিছিল করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে খুব শীঘ্রই নবান্ন অভিযান করবে রাজ্যের পদ্মশিবির। দ্রুত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
জানা গিয়েছে, এপ্রিলের শেষে নবান্ন অভিযান করবে বিজেপি। সূত্রের মতে, কর্মসূচির জন্য এপিলের ২২ এবং ২৩ তারিখ নিয়ে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই দিনখন পাকা করে বিজেপির তরফে জানানো হবে। রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, এপ্রিলের শেষেই হচ্ছে এটা নিশ্চিত। দুটো তারিখ নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যে ঘটে গিয়েছে একাধিক অপ্রীতিকর ঘটনা। ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কংগ্রেস কাউন্সিলরের। ২৪ ঘণ্টা পেরনোর আগেই গুলি করে খুন করা হয় পানিহাটির তৃণমূল কাউন্সিলর। তারপর রামপুরহাটে ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। প্রাণ হারিয়েছেন ৯ জন। সব মিলিয়ে উত্তেজনার পরিবেশ। পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা করছে সরকার। এদিকে বিজেপির তরফে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যকে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব