মে মাসের শেষেই কি প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? সূত্রের খবর, ২৮ এপ্রিলের মধ্যেই প্রধান পরীক্ষকের নম্বর-সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। শিক্ষক-শিক্ষিকাদের কত দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে জমা দিতে হবে তাও ইতিমধ্যেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে একপ্রকার বলাই যায়, পর্ষদ যে সময় নির্ধারণ করেছিল, সে সময়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
মাধ্যমিক পর্ষদ সূত্রে খবর, উত্তরপত্র মূল্যায়নের গাফিলতি হলেই শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্ষদের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদের। এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষ ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ থেকে।
প্রসঙ্গত, এ বছর যাতে উত্তরপত্র মূল্যায়ন সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ে মূল্যায়ন করে দেওয়া হয় সেই বিষয়ে বেশ কয়েকদিন আগেই শিক্ষকদের নির্দেশ পাঠানো হয়। সে ক্ষেত্রে কীভাবে উত্তরপত্র মূল্যায়ন হবে তারও গাইড লাইন দেওয়া হয়েছে। দু’বছর পর করোনা পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষা নেয় মধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়েও একাধিক গাইডলাইন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই পর্ষদ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফলপ্রকাশ হবে। অর্থাৎ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”