নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহার মোদী সরকারের। ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ।
আরো পড়ুন- এলাকা দখল ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত মালদা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৩৪ শতাংশ। এই বর্ধিত নতুন হার ১ জানুয়ারি, ২০২২ থেকে প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ৫০ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা লাভ করবে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার একটি অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার একটি অতিরিক্ত কিস্তি প্রকাশের অনুমোদন দেয়। গত ১ লা জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩% বৃদ্ধি পেয়ে ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয়েছিল ৩১ শতাংশ । এদিন নতুন করে সরকারের ঘোষণায় ডিএ বেড়ে হলো ৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ ।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব