মালদাঃ- কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল সাধারণ মানুষ। দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। তাই বামন গোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। উল্লেখ্য কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল রান্না গ্যাসসহ প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচির করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ ছাত্র ও যুব অন্য সদস্যরা।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”