বাংলাহান্ট ডেস্কঃ যাবতীয় সমালোচনা, বিতর্ক পিছনে ফেলে দ্বিতীয় বার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আর সেই জয়ের কারিগর হিসেবে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
শুক্রবার লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে শপথগ্রহণ করলেন যোগী আদিত্যনাথ-সহ ৫২ জন মন্ত্রী। এই প্রথম উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দু’ বার শপথ নিলেন। বিপুল ভোট পেয়ে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে বিজেপি। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।
লখনউয়ের একানা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল থেকেই এই শপথ গ্রহণের আয়োজন শুরু হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যোগীর ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী স্থান পেয়েছেন। ১৪ জন স্বাধীনদায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২০ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এদিন। প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে শপথ নিল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা।
এদিন শপথ নেন ৫ জন মহিলা মন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সকলেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু মুখ হিসাবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি। প্রতিমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশ বিধানসভায় জায়গা করে নিলেন তিনি। এর আগে মহসিন রাজা যোগীর মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রী ছিলেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”