মালদাঃ- স্বামী পরকীয়ায় মত্ত,ব্যস্ত মোবাইলে!প্রতিবাদ করতে গিয়েই ঘরছাড়া স্ত্রী।শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েও দমে না গিয়ে সুবিচারের দাবিতে শ্বশুরবাড়ির উঠানে ধর্নায় বসে রয়েছেন দুই সন্তানের মা বিজলী খাতুন (২৬)।রবিবার সন্ধ্যা থেকে ধর্নায় বসে আছেন তিনি। রাত গড়িয়ে সকাল এবং সকাল গড়িয়ে দুপুর। এখনো পর্যন্ত তার কেউ খোঁজ নেইনি।অনাহারে বসে রয়েছেন তিনি।বাড়িতে ঢুকতে না দিলে শ্বশুর বাড়িতেই আত্মহত্যা করে মারা যাবেন বলে জানান বিজলী খাতুন।স্বামী সাহাবাজ আলি ও শ্বাশুড়ী আসিরা বিবি বাড়িতে তালা ঝুলিয়ে রবিবার সন্ধ্যা থেকে পালাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর গ্রামে।এই নিয়ে হুসেনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরো পড়ুন- কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
স্ত্রী বিজলী খাতুনের অভিযোগ,প্রায় দশ বছর আগে তাঁদের বিয়ে হয়।বিয়ের কিছুদিন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল।তাদের দুই নাবালক সন্তানও রয়েছে।কিন্তু তারপর থেকে তার স্বামী ও শ্বাশুড়ী মোটা অঙ্কের যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে শুরু করেন।অত্যাচার সহ্য করেও তিনি দুই সন্তানের মুখ দেখে সংসার করে যাচ্ছিলেন।এরপর স্বামী রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামের এক বিবাহিত মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্ত্রীর। সবসময় মোবাইলে ব্যস্ত থাকেন।
প্রতিবাদ করতে গেলেই বেধরক মারধর করেন তাকে।এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভাও বসে।কিন্তু ছেলে নাছোড়বান্দা।দ্বিতীয় বিয়ে করার আশায় দুই মাস আগে তাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।তারপর থেকে আর তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না।রবিবার সকালে গ্রামে সালিশি সভা বসার কথা থাকলেও স্বামী ও শ্বাশুড়ী সালিশি সভায় উপস্থিত না হয়ে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে খবর।এমনকি স্বামী স্ত্রীর নামে থানায় মিথ্যা নিখোঁজ ডায়েরি করেন করে রেখেছেন।তারই প্রতিবাদে সুবিচারের দাবিতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসে রয়েছেন তিনি। বিজলী খাতুনের মা জানান,বিয়ের সময় সমস্ত যৌতুক মিটিয়ে দেওয়া হয়েছে।তা সত্ত্বেও যৌতুকের জন্য তার মেয়েকে মারধর করছে।তারা গরীব মানুষ কোথায় পাবে এত টাকা। আবার চন্ডীপুর গ্রামে এক বিবাহিত মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন জামাই।সেই থেকে তার মেয়েকে দেখতে পারেন না।বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। রবিবার সকালে গ্রামে সালিশি সভা বসার কথা ছিল। কিন্তু সালিশি সভায় উপস্থিত না হয়ে ঘরে তালা ঝুলিয়ে তারা পালিয়ে যায় ।
কুশিদা গ্রাম পঞ্চায়েতের সদস্য অলক পোদ্দার জানান, ছেলেটি চরিত্রহীন,চন্ডীপুর গ্রামে এক মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে।আবার মোটা অঙ্কের যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়শই মারধর করে।
এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা বসেছে।ছেলে স্ত্রীকে নিতে অস্বীকার করছে। মেয়েটি রবিবার সন্ধ্যা থেকে ধর্নায় বসে রয়েছেন।
এই নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
অভিযুক্ত স্বামী সাহাবাজ আলির সঙ্গে আমাদের প্রতিনিধি মোবাইল ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যস্ততার অজুহাত দেখিয়ে বারে বারে ফোন কেটে দেই বলে অভিযোগ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”