বাংলাহান্ট ডেস্কঃ মদের নেশায় চুর হয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পৌঢ় দোকানদারের বিরুদ্ধে। শিশুটিকে নিজের দোকানের ঢুকিয়ে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।
শিশুটির শরীরের একাধিক জায়গায় মিলেছে কাটাছেঁড়ার দাগ। ঘটনাক্রমে নিজের ‘দোষ’ কবুল করে নিয়েছেন অভিযুক্ত। তাঁর বক্তব্য, ‘‘নেশার ঘোরে করে ফেলেছি!’’ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হুগলি জেলার তারকেশ্বরে।
আরো পড়ুন- Height and Sex: কম উচ্চতার পুরুষরাই যৌনতায় শ্রেষ্ঠ! চমকপ্রদ তথ্য গবেষণায়
জানা গিয়েছে , অভিযুক্ত প্রৌঢ়ের নাম গৌর মাল। মদ খেয়ে নেশার ঘোরে তিনি অপরাধ করেছেন বলে নিজেই স্বীকার করেছেন। পুলিশ জানাচ্ছে, গৌড়ের একটি মুদিখানা দোকান আছে। শুক্রবার, দোলের দিন দুপুরে বাড়ির দুপুরের খাবারের জন্য মেয়েকে ডিম কিনতে পাঠায় পরিবার। বছর সাতেকের মেয়েটি যখন ওই দোকানে যায়, তখন মদের নেশায় চুর ছিলেন ওই দোকানদার। মেয়টিকে চিপস্ দেওয়ার কথা বলে তাকে দোকানের ভিতর নিয়ে যান তিনি। এর পর মেয়েটির উপর ওই দোকানদার যৌন নির্যাতন চালান বলে অভিযোগ।
প্রথমে বাড়ি ফিরে মেয়েটি ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারেনি। কিন্তু সন্ধ্যায় মায়ের নজরে পড়ে মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ। জিজ্ঞাসা করতেই মাকে পুরো ঘটনা জানায় সে। তার পর শুক্রবার রাতে পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এর পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। শনিবার এলাকার গ্রামীণ হাসপাতালে নির্যাতিতা ও অভিযুক্ত, দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন