মালদাঃ- হোলির দিন মর্মান্তিক ঘটনা ঘটলো মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে প্রাণ হারাল ঘুমন্ত বাবা। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত বাবা কে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামে। মৃত ব্যক্তির নাম অতুল মহলদার(৫২)। পেশায় দিনমজুর। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা-জুড়ে।
আরো পড়ুন- বিশ্বে সুখী দেশের তালিকায় তলানিতে ভারত! উপরে পাকিস্তান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কুশল গ্রামের বাসিন্দা দিনমজুর অতুল মহালদারের দুই ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে দিনমজুরের কাজ করে। বড় ছেলে সন্তোষ মহলদার। ছোট ছেলে ভরত মহালদার। ছোট ছেলে ভরত মহলদার দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পারিবারিক অস্বচ্ছলতার জন্য চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।হোলির দিন দুপুর বেলায় অতুল মহলদার স্নান খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। সেই সময় বাড়িতে সবাই উপস্থিত ছিলেন। ছোট ছেলে ভরত মহলদার স্নান করে এসে হঠাৎ করে বাবার ঘরে ঢুকে বাঁশ দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অতুল মহালদারের। আকস্মিক এই ঘটনার জেরে হতভম্ব হয়ে যায় পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত-দেহ উদ্ধার করে। অভিযুক্ত ভরত মহালদার কে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এ প্রসঙ্গে বড় ছেলে সন্তোষ মহলদার জানান বাবা খেয়ে দেয়ে ঘুমোচ্ছিল। এমন সময় ভাই স্নান করে এসে বাবার ঘরে ঢুকে বাবাকে বাঁশ দিয়ে আঘাত করে। বাবা সেখানেই মারা যায়। হঠাৎ করে কেন এমন করল কিছুই আমরা বুঝতে পারছি না।
মৃত ব্যক্তির ভাগ্নে সুকুমার মহলদার জানান আমি পাশেই থাকি। এদিন দুপুরে হোলি খেলার পর বাড়িতে বিশ্রাম করছিলাম। এমন সময় আমার কাছে খবর আছে মামা কে মারা হয়েছে। আমি দৌড়ে গিয়ে ওদের বাড়ি যাই। সেখানে দেখতে পাই শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় মামা পড়ে আছে। শুনলাম ছোট ছেলে বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করেছে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা কর্তব্যরত অফিসার বিকাশ হালদার জানান আমরা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছি। শুনতে পেলাম ওই ব্যক্তির ছেলে বাঁশের আঘাতে বাবাকে খুন করেছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত-দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI