রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার অন্তর্গত মড্ডা গ্রামে সোমবার সাতসকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। জানা গিয়েছে গত রাত্রে ওই চার যুবক যাত্রা শুনতে অন্য গ্রামে গিয়েছিল, সারারাত বাড়ির বাইরে থাকার পর বাড়ি ফেরার সময় সোমবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার যুবকের। জানা গিয়েছে সোমবার সকালে ওই চার যুবক একটি মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকার একটি কালভাটে ধাক্কা মরলে ঘটনা স্থলে মৃত্যু হয় বেলগ্রামের বাসিন্দা দীপ বাগদি ও কল্যাণ বয়েন, বেলগ্রামে মামারবাড়ি বেড়াতে আসাকিরনাহারের বাসিন্দা রিনিত মাঝি ও তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদি। বড়ঞা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতলে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বড়ঞা থানার মড্ডা গ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।ঘটনার খবর পেয়ে বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে পৌঁছন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন ও প্রত্যেক মৃতদের পরিবারকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”