রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : ১২ তম বিবাহবার্ষিকী উপলক্ষে মানবিক মুখ দেখালেন মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর। রবিবার তাঁদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল নগর হোমের আবাসিক ছেলে ও মেয়েরা, সহায় সম্বলহীন দুঃস্থ পরিবারের শিশু। বিবাহ বার্ষিকীর সকালে সবার জন্য টিফিন বরাদ্দ ছিলো। এরপর হইহুল্লোড় করে শুরু হয় ওদের নিয়ে একগুচ্ছ কার্যক্রম। সবাই একসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস প্রাঙ্গণে মেতে ওঠে আনন্দে। খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর এবং তার স্ত্রী মিতালী ধর ওদের আনন্দ দিতে হাঁড়ি ভাঙা, চামচ দৌড়, পাসিং দ্য বল, বল ছোড়া সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও আবাসিকদের নিয়ে নাচ-গানের আয়োজন করেছিলেন। দুপুরে খাবারের আয়োজন ছিল। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর ও তাঁর স্ত্রী মিতালী ধর মিলে অনাথ শিশুদের আদর করে পিঠে হাত বুলিয়ে নিজের ছেলে মেয়ের মতো খাবার পরিবেশন করে খাওয়ান।তাতে অনাথ শিশুরা খুব খুশি। বিডিও দম্পতি জানান, তাঁদের বিবাহ বার্ষিকীতে ওদের সঙ্গে এভাবে অনুষ্ঠান করতে পেরে তারা খুব খুশি।
খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দম্পতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলাবাসী প্রত্যেকেই।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”