কলকাতা: বিজেপি থেকে সাময়িক বহিস্কারের পর জয় প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির শক্তি বেড়েছে। দাবি, বিজেপি নেতা তথাগত রায়ের। মঙ্গলবার পরপর দুটি টুইট করে এই দাবি করেন তথাগত। একই সঙ্গে সরাসরি নাম না করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের আক্রমণ করেন তথাগত রায়।
আরো পড়ুন- তৃণমূলের রাজ্যস্তরে বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী! কে কোন দায়িত্ব পেলেন এক নজরে দেখে নিন
প্রথম টুইটে তথাগত রাজ্য বিজেপির শক্তি বৃদ্ধির কথা বলেন। প্রশান্ত কিশোরের সংস্থায় জয় প্রকাশের ছেলে চাকরি করায় তথ্য পাচারের অভিযোগও করা করেন। টুইটে তথাগত লেখেন, ‘জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির এই দৈন্যদশার মধ্যেও একটা কীটাণু খসে যাওয়ায় বিজেপির একটু শক্তি বাড়ল। কিন্তু কি এক পদার্থ জোগাড় করে তাকে সহ-সভাপতি বানিয়েছিল KDSA গ্যাং ! ওর ছেলে প্রশান্ত কিশোরের কাছে চাকরি করত। আর বাপ সহ-সভাপতি থেকে খবর সাপ্লাই করত।’
জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছে।
পশ্চিমবঙ্গ বিজেপির এই দৈন্যদশার মধ্যেও একটা কীটাণু খসে যাওয়ায় একটু শক্তি বাড়ল।
কিন্তু কি এক পদার্থ জোগাড় করে তাকে সহ-সভাপতি বানিয়েছিল KDSA গ্যাং !
ওর ছেলে প্রশান্ত কিশোরের কাছে চাকরি করত। আর বাপ সহ-সভাপতি থেকে খবর সাপ্লাই করত।— Tathagata Roy (@tathagata2) March 8, 2022
দ্বিতীয় টুইটে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষদের আক্রমণ করেন। দল বদল, সংগঠনের অবস্থা খারাপ ইত্যাদি নিয়ে কৈলাশ-দিলীপদের ভাববার সময় নেই বলেই দাবি করেন তথাগত। তিনি লেখেন, ‘ ‘KDSA গ্যাং-এর অবশ্য এসব নিয়ে ভাববার সময় ছিল না। তারা কামিনী-কাঞ্চন নিয়েই মশগুল।
শোনা যায় জয়প্রকাশ নাকি লাথি খাবার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল।
শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, তারপর এই!
যাই হোক, বিদায় তো হয়েছে !
আহা কী আনন্দ আকাশে বাতাসে !’
KDSA গ্যাং-এর অবশ্য এসব নিয়ে ভাববার সময় ছিল না। তারা কামিনী-কাঞ্চন নিয়েই মশগুল।
শোনা যায় জয়প্রকাশ নাকি লাথি খাবার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল।
শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, তারপর এই!
যাই হোক, বিদায় তো হয়েছে !
আহা কী আনন্দ আকাশে বাতাসে !— Tathagata Roy (@tathagata2) March 8, 2022
পুরভোটে ফলাফল নিয়ে বঙ্গ বিজেপি নেতৃ্ত্বকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে নিজেদের ভুল স্বীকার না করেই উল্টোপাল্টা কথা বলা হচ্ছে৷ তারপরে পুরভোটে একই অবস্থা৷ পার্টির হাল আরও খারাপ হল৷ নামতে নামতে রসাতলে পৌঁছচ্ছে৷ আর কত রসাতলে পৌঁছবে কে জানে?’’ ৩০ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ তুলে তথাগতর আরও বক্তব্য, ‘‘৩০ বছর ধরে দল করছি৷ সক্রিয় নেতাদের ভুলের কারণে বিপর্যয় ঘটলে খারাপ লাগে৷’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”