বাংলাহান্ট ডেক্সঃ সোমবার সকাল থেকেই উত্তপ্ত ছিল বিধানসভা। বাজেট অধিবেশনে রাজ্যপালের জগদীপ ধনখড়ের ভাষণ শুরুর আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিষয়টি নিয়ে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিধানসভায়। নজিরবিহীন ঘটনা বলে অ্যাখ্যা দেন স্পিকার। এই আবহে রাজ্যপালের ভাষণ শেষে বিধানসভা থেকে বেরিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এরকমটা আগে দেখিনি। বিজেপি আজ যা করেছে, সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। আমাদের কথায় এটা বিজেপির পরিকল্পিত বিক্ষোভ। হেরেও ওদের লজ্জা নেই।”
আরো পড়ুন- বঙ্গ বিজেপিতে ডামাডোল! দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে লকেট, অস্বস্তিতে রাজ্য বিজেপি
এখানেই না থেমে মমতা আরও বলেন, রাজ্যপাল ভাষণ না দিয়ে উঠে যাচ্ছিলেন। তৃণমূল বিধায়করা ওনাকে বার বার অনুরোধ করেছে। আমি নিজে হাত জোড় করে অনুরোধ করি ভাষণ শেষ করার জন্য। রাজ্যপাল আমাদের অনুরোধ রেখেছেন ওনাকে ধন্যবাদ। এদিন অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী রাজভবনেও যান রাজ্যপালকে ধন্যবাদ জানাতে।
সোমবার বিধানসভার শুরু থেকেই রাজ্যপালের ভাষণের বক্তব্যের বিষয় নিয়ে বিরোধিতা জানিয়ে বিক্ষোভ শুরু করেন পদ্ম বিধায়করা। তাঁদের বিক্ষোভের জেরে রাজ্যপাল ভাষণ না পড়েই বেরিয়ে যেতে চান। পরে স্পিকার এবং মুখ্যমন্ত্রীর অনুরোধ তিনি ভাষণের দু’লাইন পাঠ করেন।
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ শাসক দলের একাধিক মহিলা বিধায়ক রাজ্যপালকে হেনস্থা করেছেন। অধিবেশন শেষে এই ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়কেরা।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব