রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল চেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কান্দী পৌরসভার প্রশাসক দেবাশীষ চ্যাটার্জির বাড়ির সামনে। শনিবার রাত্রে কান্দীর শহরের ১১ নম্বর ওয়ার্ডের শিবরাম বাটি ষষ্ঠীতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে কান্দী শহর তৃণমূল কংগ্রেসের ১১ নম্বর ওয়ার্ড কমিটির শতাধিক কর্মিসমর্থকেরা বিক্ষোভ মিছিল করে এসে কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশীষ চ্যাটার্জীর বাড়ির সামনে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর হাজরাকে বহিষ্কার করে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সুরেশ দাশকে কান্দী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী না করা হলে আগামী পৌর নিরবাচনে ভোট বয়কটের ডাক দেন তারা। কান্দী পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী জানান দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করেছে আগামী দিনে ওই এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের নিয়ে স্বাভাবিক ভেবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হবে। সব মিলিয়ে টায়ার জ্বালিয়ে পৌর প্রশাসকের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় কার্যত অস্বস্তিতে কান্দীর স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”