মালদাঃ- এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা-মায়ের ভূমিকা পালন করল পুলিশ আধিকারিকরা। বাবা-মা হীন প্রেমিকার সঙ্গে এলাকার এক যুবকের দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক। সহবাস হয়েছে একাধিকবার। কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপরই পুলিশের প্রচেষ্টায় রীতিমতো ডিজে বাজিয়ে ওই পিতা-মাতা হীন যুবতীর সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনটাই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে কুমেদপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে ওই যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা।
আরো পড়ুন- UP Election : টিকিট মেলেনি, উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’
স্থানীয় সূত্রে জানা যায় সোনা দেবী সিং(২৩) এর বাড়ি কাঠিয়ার জেলায় অন্যদিকে শঙ্কর সাহানী(২৫) নামে অভিযুক্ত যুবকের বাড়ি দ্বারভাঙ্গা জেলাতে। দুজনে একটি কুমেদপুর এলাকার মাখনার ফড়িতে কাজ করতো। সোনা দেবি সিং নামে যুবতীটি দীর্ঘদিন আগে তার বাবা মাকে হারিয়েছে। ওই মখনার ফড়িতে কাজ করতে করতেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ওই যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ। কিন্তু ওই যুবতী শঙ্কর সাহানী কে বিয়ের জন্য চাপ দিয়ে থাকলে অভিযুক্ত যুবক সোনা দেবীকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই সোনা দেবি সিং কুমেদপুর ফাড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হয়। সেখানে যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপরই হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিক দের উদ্যোগে থানা প্রাঙ্গণে গড়ে তোলা হয় বিয়ের মন্ডপ। আনা হয় ডিজে ব্যান্ড পার্টি। এরপরে রীতিমতো মালাবদল করে থানা প্রাঙ্গণে আধিকারিকদের সহায়তায় ওই অনাথ যুবতীর বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপরে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু মতে ভগবান কে সাক্ষী করে বিয়ে দেওয়া হয়। আর এই নজিরবিহীন ঘটনার ফলে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান যুবতী থানায় এসেছিল কানতে কানতে, যুবতীর বাবা-মা কেউ নেই, পুরো ঘটনা শোনার পর যুবককে উঠিয়ে নিয়ে আসা হয়, যুবক পুরো ঘটনার কথা স্বীকার করে নেয় যুবক, তারপরেই থানার উদ্যোগে অনাথ যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয় পুলিশের তরফে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন,” ছেলেটি এবং মেয়েটি একসাথে থাকত। তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করতে রাজি হলেও পরে ছেলেটি বিয়ে করছিল না। মেয়েটির মা ,বাবা নেই। পুলিশ যেভাবে সমস্যার সমাধান করল তা প্রশংসনীয়।
স্থানীয় বাসিন্দা সামিউল আক্তার বলেন,” ছেলেটি মেয়েটির প্রেম করতো। কিন্তু ছেলেটি বিয়ে করতে চাইছিল না। তাই মেয়েটি পুলিশকে জানায়। পুলিশ সব ঘটনার তদন্ত করে তাদের বিয়ে দেয়। ”
আইনের রক্ষক পুলিশকে সাধারণত সবাই ভয় করে চলে।কিন্তু এক্ষেত্রে দেখা গেল পুলিশ কে অন্য ভূমিকায়। অভিভাবক রূপ পুলিশের। একটি সম্পর্ককে পরিণত রূপ দিল পুলিশ নিজে দাঁড়িয়ে। স্বভাবতই তাই খুশি এলাকাবাসী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”