বাংলাহান্ট ডেক্সঃ বিজেপি টিকিট দেয়নি , তাই অভিমানে উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’। অনেকেই বলে থাকেন ‘নকল মোদি’। আসল নাম অভিনন্দন পাঠক। অভিনন্দন পাঠক আবার বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর স্টাইলেই। অতীতে তিনি নির্বাচনে লড়েছেন। এবার উত্তরপ্রদেশের (UP Election) সরোজিনীনগর বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ পাত্রের বিরুদ্ধে
উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’!
২০১৪ সালে নরেন্দ্র মোদির হয়ে প্রচারে নেমে নজরে এসেছিলেন অভিনন্দন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে মোহভঙ্গ হয় তাঁর। এরপর ২০১৯ লোকসভা নির্বাচনে অভিনন্দন খোদ মোদির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান বারাণসী কেন্দ্রে। এবারও বিজেপির উপর ক্ষুব্ধ হয়েই নির্দল প্রার্থী হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। তবে অভিনন্দন জানিয়েছেন, তিনি বিজেপির টিকিটেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু তাঁকে টিকিট দেয়নি বিজেপি।
অভিনন্দন বলেন, “আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। জানিয়ে ছিলাম যে বিজেপির টিকিটে লখনউ থেকে লড়তে চাই। কিন্তু কোনওরকম জবাব পাইনি।”
মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ালেও তিনি এখনও একজন ‘মোদি ভক্ত’, দাবি ‘নকল মোদি’ হিসেবে খ্যাত অভিনন্দনের। তিনি বলেন, “বিজেপি আমাকে পাত্তা নাই দিতে পারে। কিন্তু আমি ভোটে জিতলে যোগী আদিত্যনাথকে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে সাহায্য করব।” অভিনন্দন আরও বলেন, “মোদি আর যোগী আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাধারণ মানুষের জন্য ওঁদের স্বার্থহীন কর্মকাণ্ডকে সম্মান করি।”
আরো পড়ুন- নাম না-করে ধনকরকে ‘ঘোড়ার পাল’ বলে ধুয়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়!
অভিনন্দনের দাবি, ছত্তিশগড় বিধানসভা ভোটের সময়ও বিজেপির হয়ে প্রচার করতে চেয়ে অপমান সহ্য করতে হয়েছে তাঁকে। এখন বেশ আর্থিক সমস্যায় পড়েছেন অভিনন্দন। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী। জীবিকা নির্বাহের জন্য ট্রেনে শসাও বেচতে হচ্ছে তাঁকে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”